শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত বেগম জিয়ার সুস্থতার জন্য বরিশাল লৌহ শ্রমিক ইউনিয়নের দোয়া মুনাজাত আট দলের সমাবেশে চমক দেখালেন হিজলা-মেহেন্দিগঞ্জের দাঁড়িপাল্লা সমর্থকরা
‘মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের প্রশ্রয় ও আগুন সন্ত্রাসে বিএনপির ভরাডুবি’

‘মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের প্রশ্রয় ও আগুন সন্ত্রাসে বিএনপির ভরাডুবি’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের দলের টিকেট দেয়া আর আগুন সন্ত্রাসের কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি আরো বলেন, যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা ভোটে জয়ী হতে পারে না। এ সময় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন শেখ হাসিনা।

মহানায়কের প্রত্যাবর্তনে বাঙালি পায় তার মুক্তির আনন্দের পরিপূর্ণতা। ঐতিহাসিক এ দিনটি স্মরণে প্রতি বছরের মতো আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভা। এখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সেদিনের নানা স্মৃতির কথা তুলে ধরেন তার কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। অগ্নিসন্ত্রাস আর মনোনয়ন বাণিজ্যের কারণে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে, বলেন প্রধানমন্ত্রী।

তৃণমূলের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেয়াই আওয়ামী লীগের বিজয়ের কারণ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিপুল বিজয়ে সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক। একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশকে সমৃদ্ধির শেষ দুয়ার পর্যন্ত পৌঁছে নেবার অঙ্গীকার করেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD