বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদের ঝড়

বরিশালে সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদের ঝড়

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত এক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে জেলার উজিরপুর উপজেলার এক সাংবাদিককে মারধর করার ঘটনায় ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। অনতিবিলম্বে হামলাকারী নব্য আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বুধবার সকালে প্রতিবাদ সভা করেছেন চার উপজেলার সাংবাদিকরা।
জানা গেছে, বুধবার সকাল দশটায় গৌরনদী উপজেলা প্রেসক্লাব, আগৈলঝাড়া প্রেসক্লাব, বাবুগঞ্জ প্রেসক্লাব ও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে পৃথকভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠণ নিয়ে অতিসম্প্রতি চলমান সমস্যার বিষয়ের সত্যতা যাচাই করার জন্য উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সরদার সোহেল সরেজমিনে তথ্য সংগ্রহ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার বাসিন্দা সদ্য আওয়ামী লীগ নেতা আতাহার আলী খান। মঙ্গলবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিরা উপজেলা সদরের ভূমি অফিসের সামনে বসে সাংবাদিক সরদার সোহেলের কাছে চাঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কার অনুমতিতে যাওয়া হয়েছিলো তার জবাবদিহিতা চায়। এনিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে আতাহার আলী খান ও তার সহযোগিরা প্রকাশ্যে সাংবাদিক সরদার সোহেলকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুত্বর আহত সাংবাদিককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD