শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে অন্তঃসত্ত্বা নারীর উপর হামলা।

বোরহানউদ্দিনে অন্তঃসত্ত্বা নারীর উপর হামলা।

Sharing is caring!

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডে সেলিম মাঝির স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা সুমি(২৫) ও তার স্বামী সেলিম মাঝি (৩৭) এর উপর অর্তকিত হামলার অভিযোগ পাওয়া গেছে। তাদের প্রতিপক্ষ একই এলাকার আব্দুর রশিদের ছেলে সবুজ (২৮), হেজু (৩০), জুয়েল (২০) ও ইব্রাহিম সহ আবু বেপারীর ছেলে শাজাহান মাঝির বিরুদ্ধে এ অভিযোগ করেন আহতরা।

সোমবার সন্ধ্যায় নতুন হাকিমুদ্দিন বাজার জামালের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সেলিম অভিযোগ করে বলেন, মেঘনা নদীতে আমার একটি নৌকা আছে। সেই নৌকার মাঝি হিসেবে আমি কর্মরত আছি। আমার নৌকায় কাজ করার কথা বলে ভাগি হিসেবে হামলাকারী সবুজ নগদ ৬০ হাজার টাকা দাদন বাবদ নেয়। আমার নৌকায় কাজ না করায় দাদন বাবদ নেওয়া পাওনা টাকা চাই। পাওনা টাকা চাওয়ায় আমার প্রতি ক্ষিপ্ত হয় হামলাকারী সবুজ। পরে আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নতুন হাকিমুদ্দিন বাজারে পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার পথে আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের সাথে থাকা ২ টি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকাসহ আমার স্ত্রীর কানে থাকা ৬ আনা স্বর্ণের ঝুমকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে আমার স্ত্রীসহ আমি বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই।
এ ঘটনায় আহত সুমির মা শাহিনুর বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন (বিপিএম)জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD