শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আবারও মাঠে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন সাব্বির

আবারও মাঠে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন সাব্বির

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ
আবারও মাঠে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন সাব্বির
স্বভাবটাই যেন বদলাতে পারছেন না জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। প্রতিবারই এ ধরনের ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসেন। কিন্তু সময় প্রবাহের সাথে সাথে যেন সব বেমালুম ভুলে যান।

এবার আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে শিরোনামে সাব্বির রহমান। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা সাব্বির।

যে কারণে তার বিরুদ্ধে প্রিমিয়ার লিগ পরিচালনাকারী সংস্থা ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

জাতীয় দলের এই সাবেক ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সিসিডিএমের কাছে আজ বুধবারই চিঠি দিয়ে সাব্বির রহমানের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

জানা গেছে, গত সোমবার বিকেএসপিতে শেখ জামাল আর লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে শেখ জামালের ইলিয়াস সানি যখন ব্যাটিংয়ে নামেন তখন তাকে অশ্লীল শব্দ দিয়ে স্লেজিং করেন রূপগঞ্জের সাব্বির।

ইলিয়াস সানির গাত্রবর্ণ নিয়ে কথা বলার পাশাপাশি আরও অশ্লীল শব্দ ব্যবহার করেন সাব্বির। বিষয়টা ইলিয়াস সানি তার দলের কর্মকর্তাদের জানালে ব্যাপারটি ম্যাচ রেফারি পর্যন্ত গড়ায় এবং কয়েক মিনিট খেলাও বন্ধ থাকে। পরে দু’দলের কর্মকর্তা ও ক্রিকেটারদের মধ্যস্ততায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে আজও বিকেএসপিতে ইলিয়াস সানিকে ঢিল ছুড়ে মারার পাশাপাশি ‘কাইল্লা’, ‘কাইল্লা’ বলে সাব্বির ডেকেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরপরই শেখ জামাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সিসিডিএম কর্তৃপক্ষর কাছে অভিযোগ দায়ের করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD