রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সেরা শক্তির দল নিয়েই কোপায় খেলছে ব্রাজিল

সেরা শক্তির দল নিয়েই কোপায় খেলছে ব্রাজিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: কোপা আমেরিকার জন্য সেরা শক্তির দল ঘোষণা করেছে ব্রাজিল। যে দলে আছে নেইমার, ক্যাসেমিরো, অ্যালিসন সহ সম্ভাব্য সব তারকা ফুটবলার। সোমবার থেকে শুরু হচ্ছে ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা।

গত ৮ জুন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারানোর পর দল ঘোষণার সাথে ব্রাজিলের ফুটবলাররা এটাও নিশ্চিত করেন যে, তাদের আপত্তি আয়োজকদের বিরুদ্ধে; জাতীয় দলে খেলা নিয়ে নয়। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাজিল জানিয়েছে দল হিসেবে তারা একতাবদ্ধই আছে। কোপার আয়োজন নিয়ে কনমেবলের নানা পদক্ষেপে বিভিন্ন মানবিক ও পেশাগত কারণে তারা সন্তুষ্ট নয়। কিন্তু শেষ পর্যন্ত তারা পেশাদার ফুটবলার যারা দাঁড়িয়ে আছে ঐতিহাসিক হলুদ সবুজ জার্সিতে আরো একটা মিশনের সামনে।

ঘরের মাঠের এই আসরের জন্য সেরা শক্তির ২৪ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন কোচ তিতে। বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় এসেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফেলিপে। চোটের কারণে দলে নেই দানি আলভেস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD