শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পুরুষরাই বেশি লিঙ্গ বৈষম্যের শিকার! বলছে গবেষণা!

পুরুষরাই বেশি লিঙ্গ বৈষম্যের শিকার! বলছে গবেষণা!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী নারীর চেয়ে পুরুষ কয়েক গুণ বেশি লিঙ্গ বৈষম্যের শিকার হয়। ১৩৪টি দেশের মধ্যে ৯১টি দেশে পুরুষ বেশি বৈষম্যের শিকার। বাকী ৪৩টি দেশে পিছিয়ে নারী। নারীর চেয়ে পুরুষ বেশি নির্যাতনের তালিকায় বাংলাদেশ ৭৩তম অবস্থানে। 

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স এবং কলম্বিার ইউনিভার্সিট অব মিসৌরির পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাপত্রটি জার্নাল প্লস ওয়ান-এ প্রকাশ করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, লিঙ্গভিত্তিক কারণে বিভিন্নভাবে পুরুষকে হয়রানির শিকার হতে হয়। একই অপরাধ বা ঘটনার জন্য নারীকে কোনো শাস্তি পেতে হয় না, কিন্তু পুরুষকে কঠিন শাস্তি পেতে হয়। এছাড়া অনেক দেশে পুরুষদের শুধুমাত্র লৈঙ্গিক কারণে কঠোর সামরিক প্রশিক্ষণ নিতে হয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় পুরুষ বৈষম্যের হার সবচেয়ে বেশি। আর নারীদের জন্য প্রতিকূল পরিবেশ সবচেয়ে বেশি ইটালি, ইসরাইল আর চায়নায়।

গবেষকরা লিঙ্গ বৈষম্য যাচাইয়ের জন্য নতুন ধরনের পদ্ধতি উদ্ভাবন করেছে। সেটির নাম দেয়া হয়েছে ‘বেসিক ইনডেক্স অব জেন্ডার ইনইকুয়ালিটি’ (বিআইজিআই)।

ইনডেক্সে লিঙ্গ বৈষম্যের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৭৩তম। শূন্যকে নিরপেক্ষ অবস্থান ধরে নির্ধারিত ইনডেক্সে বাংলাদেশে পয়েন্ট মাইনাস -০.০৩৮৯২৪। বাংলাদেশের নিকটতম বেশি লিঙ্গ বৈষম্যের দেশ রাশিয়া। আর নিকটতম কম বৈষম্যের দেশ ফিনল্যান্ড।

সূত্র: ডেইলি মেইল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD