বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মেঘনায় লঞ্চের ধাক্কায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মেঘনায় লঞ্চের ধাক্কায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: মেঘনা নদীতে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের এক যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হওয়ার ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার (০৬ জানুয়ারী) গঠিত তিন সদস্যের এ কমিটিতে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহবায়ক করা হয়েছে। পাশাপাশি কমিটিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনপূর্বক বিস্তারিত প্রতিবেদন বরিশালের জেলা প্রশাসক বরাবর দাখিলের জন্য আগামী ০৭ (সাত) কার্যদিবস মধ্যে বলা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত মোঃ সাকিব পালোয়ান (২০) এর পরিবারকে দাফন-কাফন বাবদ ২০ হাজার টাকা ও আহত নুর মোহাম্মদ (১৪) এর সুচিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য শনিবার (০৫ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবার বরগুনার আমতলী থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের অপর একটি লঞ্চ সজোরে ধাক্কা দেয়। এতি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফতেপুর গ্রামের মোঃ রাজ্জাক পালোয়ানের ছেলে মোঃ সাকিব পালোয়ান (২০) নিহত হয় এবং নুর মোহাম্মদসহ ৫ জন আহত হয়। বরিশাল সদর নৌ-থানার এএসআই মোঃ কবির বাংলানিউজকে জানান,  সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৫/৬ জন যাত্রী আহত হয়।  যাদের মধ্য থেকে গুরুত্বর আহত অবস্থায় সাকিব পালোয়ান ও শরীয়তুপরের বাসিন্দা নুর মোহাম্মদকে বরিশালগামী এ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেয়া হয়। যাদের উদ্ধার করে রোববার (০৬ জানুয়ারী) সকালে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক সাকিবকে মৃত বলে ঘোষনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD