শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় বাস চাপায় ২ অটোরিকশায় ৫ যাত্রী নিহত।

ভোলায় বাস চাপায় ২ অটোরিকশায় ৫ যাত্রী নিহত।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।। ভোলার ঘূইংগারহাট বাজার সংলগ্নে বাসচাপায় দুই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত সহ তিন জন মর্মান্তিক আহত হয়। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনা তিন জন ঘটনা স্থলে নিহত হয় এবং পাঁচ জন আহত হয়। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ভিতরে দুইজনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করা হয় কিন্তু বরিশাল নেওয়ার পথে তারা নিহত হয়।

এ নিয়ে মোট পাঁচ জন নিহত হয়েছে এবং বাকিরা চিকিৎসাধীন। ঘটনা স্থলে নিহতরা হলো, সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদরেরর কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী বিসমিল্লাহ পরিবহন নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা এক’টি মিশুক ও একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্থানীয়রা বাসটি আটক করেছেন। তবে তার আগেই চালক পালিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD