শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার মোমবাতি প্রজ্বলন।

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার মোমবাতি প্রজ্বলন।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে হামলা, হেনস্তা ও মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ভোলা বন্ধুসভা।

“রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো” স্লোগানে শনিবার (২২ মে) ভোলার শহরের ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৭টায় সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোলা বন্ধুসভার সভাপতি এম.আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিয়ান আরিফ, সহ-সভাপতি ইয়ারুল আলম হেলাল, হরুন হাওলাদার শিমুল, যুগ্ম সাধারন সম্পাদক এম. শরিফ আহমেদ, দপ্তর সম্পাদক ফজলে আলম কিসলু, বিজ্ঞান বিষয় সম্পাদক এইচ. এ. শরিফ, এান দূর্যোগ বিষয়ক সম্পাদক মো জাফর ইসলাম, মোঃ শুভ,মোঃ মিরাজ, মোঃ রিয়াজ প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক রোজিনাকে হয়রানির ঘটনায় বাংলাদেশে সাংবাদিকতার কণ্ঠ চেপে ধরার প্রয়াসের নগ্ন বাস্তবতা উঠে এসেছে এ ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।

রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ও বিচার করতে হবে।অনতিবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অবাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD