শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে ভোলার বিভিন্ন উপজেলায় ‘বিএমএসএফ’ এর মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে ভোলার বিভিন্ন উপজেলায় ‘বিএমএসএফ’ এর মানববন্ধন

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি : সাংবাদিক রোজিনার উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার মুক্তির দাবীতে ভোলাসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজারস্থ্য প্রেসক্লাব এর সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরাসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মো: আফজাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, সংগঠনের সাধারন সম্পাদক এড.শাহাদাত হোসেন শাহিন,নাগরিক কমিটির সাধারন সম্পাদক বাহাউদ্দিনসহ প্রমুখ।

বক্তারা হামলাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচাঁর দাবী করেন। একই সাথে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দ্বায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবী জানান। শুধু তাই নয়,স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতি তুলে ধরার জন্য সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান হয়। এসময় মফস্বল সাংবাদিক ফোরাম ভোলা জেলার দপ্তর বিষয়ক সম্পাদক এম এইচ ফাহাদ, প্রচার সম্পাদক ইয়ামিন হাওলাদার,জার্নালিস্ট ফোরাম ভোলা সভাপতি নিয়াজ মাহমুদ জয়, এডভোকেট গোলাম কাদের মনসুর মো.অনিক সহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন। এদিকে একই সংগঠনের ব্যানারে ভোলা জেলার বোরহানউদ্দিন,লালমোহনসহ বিভিন্ন উপজেলায় একই সময় মানববন্ধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD