শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ভোলায় মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ভোলায় মানববন্ধন

Sharing is caring!

আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে (বুধবার) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসুচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দ্বীপজেলা ভোলার প্রথম দৈনিক “দৈনিক আজকের ভোলা”র সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, জীবনপুরান আবৃত্তি একাডেমীর সভাপতি মশিউর রহমান পিংকু, ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এসএম বাহাউদ্দিন,প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ,ভোলা বন্ধসভার সভাপতি এম. হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার মাহে আলম মাহি, ভোলা প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সদস্য নাজমুস সাকিব,সহ-সভাপতি ইয়ারুল আলম হেলাল,হারুন হাওলাদার শিমুল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিয়ান আরিফ প্রমুখ। বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD