শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মমলার প্রতিবাদে ভোলায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা।

প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মমলার প্রতিবাদে ভোলায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।এরকম হেনেস্তা ও মমলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা শাখা।

মঙ্গলবার বিকেলে ভোলা জেলার নতুন বাজার অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি আনোয়ার পাশা বিপ্লব তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম কাদের মনসুর প্রমুখ। এছাড়াও টেলি কনফারেন্সের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা সভাপতি হেলাল উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান,তজুমুদ্দিন উপজেলার আহবায়ক রফিক সাদী, মনপুরা উপজেলার আহবায়ক সালাউদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এসময় নেতৃবৃন্দরা বলেন এমন একজন সাংবাদিককে হেনস্তা করা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে তাকে আটক রেখে মমলা দেয়া হয়েছে বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।

এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। সাংবাদিক নেতারা আরও বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি ও মমলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর দাবি জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD