রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বিরোধী দলীয় নেতার ‘মর্যাদা বাড়ানো’র দাবি তুলবেন এরশাদ

বিরোধী দলীয় নেতার ‘মর্যাদা বাড়ানো’র দাবি তুলবেন এরশাদ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শপথের পর এরশাদ জানিয়েছেন, বিরোধী দলীয় নেতার যেন পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার জন্য আইন প্রণয়ের দাবি জানাবেন তিনি।

রোববার (৬ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথবাক্য পাঠ করান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে। শপথ শেষে হুইল চেয়ারে এরশাদকে নিয়ে যাওয়া হয় সংসদের তৃতীয় তলায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে।

আগের দশম জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করলেও এবার পার্টির চেয়ারম্যান হিসেবে এরশাদই এ দায়িত্ব পালন করবেন। বিরোধী দলীয় উপনেতা হিসেবে থাকছেন এরশাদের ভাই ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

বিরোধী দলীয় নেতার কার্যালয়ে যাওয়ার পর এরশাদ সাংবাদিকদের জানান, একাদশ সংসদে জাতীয় পার্টি শক্তিশালী ভূমিকা রাখবে। 

তিনি বলেন, আমি সংসদে একটি আইন প্রণয়নের দাবি জানাবো, যেন বিরোধী দলীয় নেতার পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।

তখন তার পাশে থাকা পার্টির অন্য এমপিরা বলে ওঠেন, ‘ডেপুটি প্রাইম মিনিস্টার।’

এরশাদ আরও বলেন, আমরা এবার সংসদীয় স্থায়ী কমিটিতে অধিক সংখ্যক সভাপতি চাইবো। আমরা সংসদ থেকে ওয়াকআউট করবো না। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে শক্তিশালী ভূমিকা রাখতে চাই।
 
তার সঙ্গে থাকা পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দীর্ঘ ২৭ বছর পর বিরোধী দলীয় নেতা হিসেবে একজন পুরুষ সদস্য হওয়ায় আমরা গর্বিত।’

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটগভাবে অংশ নিয়ে ২২টি আসন পায়। ৩ জানুয়ারি পার্টির অন্য নির্বাচিত এমপিরা শপথ নিলেও এরশাদ বাকি ছিলেন। রোববার তিনিও শপথ নিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD