শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সুবর্ণ চরে ধর্ষণ : সাতজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সুবর্ণ চরে ধর্ষণ : সাতজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণ চরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট সাতজনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে নোয়াখালীর সুবর্ণ চরে নির্বাচনের রাতে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আজ রবিবার সকালে সাত আসামিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, গ্রেফতারকৃত আটজনের মধ্যে একজনকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে।

এ পর্যন্ত এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-মূলহোতা রুহুল আমিন, আসামি সালাউদ্দিন (৩৫), ইব্রাহিম খলিল বেচু, জসিম উদ্দিন ওরফে জইস্যা (৩৫), হাসান আলী ভুলু (৬০), চর বাগ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD