মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বিপিএল মিলিয়ে দিল দুজনকে…

বিপিএল মিলিয়ে দিল দুজনকে…

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দুজনের সম্পর্ক ২০১৬ সাল থেকে। সেবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মু্স্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। এই দলের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজের কাটার ভেলকিতে সেবার চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ। সেই থেকে মুস্তাফিজ-ওয়ার্নারের বন্ধুত্বের শুরু। পরের বছর ভালো করতে পারেননি; গত বছর তো দল বদল করতে হলো। কিন্তু বন্ধুত্বে কি আর ভাটা পড়ে?

এবারের আইপিএলে খেলবেন না মুস্তাফিজ। কারণ বিসিবির নিষেধাজ্ঞা। বারবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় দ্য ফিজের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছেন স্বয়ং ডেভিড ওয়ার্নার। তাই মিরপুর শের-ই-বাংলার একাডেমি মাঠে দেখা হয়ে গেল দুজনের।

মুস্তাফিজ-ওয়ার্নার এক দলে খেলছেন না। বিপিএলের ৬ষ্ঠ আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার। অন্যদিকে রাজশাহী কিংসের জার্সিতে কাটার ম্যাজিক দেখাবেন মুস্তাফিজ। সবগুলো দল যেহেতু অনুশীলন একসঙ্গেই করে, তাই দেখা হয়ে গেল দুজনের। চলল কিছুক্ষণ খুনসুটি। বন্ধুকে পেয়ে মুস্তাফিজ কতটা আনন্দিত হয়েছেন তা বোঝা গেল তার টুইটে, ‘বাংলাদেশে তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। বিপিএলে তোমার অংশগ্রহণ নিয়ে আমি খুব রোমাঞ্চিত।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD