শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
জার্নালিস্ট ফোরাম ভোলা’র কমিটি ঘোষণা: নিয়াজ সভাপতি ও মো. হাসনাইন সম্পাদক

জার্নালিস্ট ফোরাম ভোলা’র কমিটি ঘোষণা: নিয়াজ সভাপতি ও মো. হাসনাইন সম্পাদক

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা জার্নালিস্ট ফোরাম’র কমিটি ঘোষণা করা হযেছে।১৯ মার্চ ২০২১ইং শুক্রবার ভোলা শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা জার্নালিস্ট ফোরাম এর সাধারণ পরিষদের উপদেষ্টা ও জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সুপার সিক্স (৬)সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে,দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার মোঃ নিয়াজ মাহমুদ জয়কে সভাপতি, দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট গোলাম কাদের মনসুরকে সহ-সভাপতি,চ্যানেল এস এর প্রতিনিধি মো. হাসনাইন আহমেদকে সাধারণ সম্পাদক, দৈনিক গনকন্ঠ পত্রিকার, ভোলাবানী ডট কমের এম এ আশরাফকে যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার প্রতিনিধি মো.শাহীন সোহাগকে যুগ্ন সম্পাদক এবং দৈনিক খবর পত্রিকা,ভোলার ক্রাইম আপডেট ডটকম এর সম্পাদক মো. আশরাফুর রহমান ইমনকে সাংগঠনিক সম্পাদক করে সুপার সিক্স(৬) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্নাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম পরবর্তিতে নির্ধারণ করে ঘোষণা করা হবে।
অসহায নির্যাতিত সংবাদ কর্মীদের পাশে থেকে জেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে কাজ করার জন্য এই কমিটি আগামি ১ বছরের জন্য ঘোষণা করা হয়।

ভোলা জেলা জার্নালিষ্ট ফোরাম এর নব নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাবেক কমিটির দায়িত্বে থাকা নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন অনলাইন,ফেসবুকসহ প্রিন্ট পত্রিকায় ভোলার গনমাধ্যম সাংবাদিক নেতারা।
এবিষয়ে জার্নালিস্ট ফোরাম ভোলা কমিটি আত্মপ্রকাশ এর শুরুথেকে পর পর দুই বারের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ বলেন, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব প্রকৃতপক্ষে কলম সৈনিকরা দিয়ে থাকেন। যারা প্রতিনিয়ত দেশের বস্তনিষ্ঠ সংবাদ সংগ্রহ করেন। জার্নালিস্ট ফোরাম ভোলা বিগত সময়ে অক্লান্ত পরিশ্রমে সফলতাকে সাথে নিয়ে আমরা ভোলার বিভিন্ন উপজেলায় কমিটি গঠন সম্পন্ন করেছি। আমরা সংগঠনের মান অক্ষুণ্ণ রেখেছি সকল দল-মতের উর্ধে থেকেই। আগামীতেও নবগঠিত কমিটির এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।পরে তিনি নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে নির্যাতিত সাংবাদিক পাশে থেকে কাজ করার প্রত্যাশা করেন।পাশাপাশি ভোলা জেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে উক্ত কমিটি ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD