শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করবেন তুহিন খন্দকার

দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করবেন তুহিন খন্দকার

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: ভোলা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোলা টাইমস্ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তুহিন খন্দকার। তিনি স্বদেশবানী ২৪.কম এর (সম্পাদক ও প্রকাশক) ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (১৭ মার্চ) তুহিন খন্দকারকে নির্বাহী সম্পাদক ঘোষণা করেন দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলী জিন্নাহ (রাজিব)। নতুন দায়িত্ব পাওয়ায় তুহিন খন্দকারকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ভোলা টাইমস্ পরিবার। ২০১১ ইং সালে তুহিন খন্দকার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনে পত্রিকার (ভোলা প্রতিনিধি) নিয়োগ পান । পরবর্তিতে দৈনিক আজকালের খবর, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সাপ্তাহিক সাম্প্রতিক বাংলাদেশ সহ বর্তমানে জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সমন্বয়ক হিসেবে কর্মরত আছেন। তুহিন খন্দকার ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারী, ভোলার লালমোহনে জন্ম গ্রহন করেন। বাবা মৃত মোস্তাফিজুর রহমান এবং মা বেগম শামসুন নাহার। নয়াভঙ্গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন তুহিন খন্দকার। এরপর বাটামারা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৩ ইং সালে মাধ্যমিক এবং ভোলা সরকারি কলেজ থেকে ২০০৫ ইং সালে উচ্চ মাধ্যমিক এবং ২০০৮ ইং সালে বি.এ (ডিগ্রী) পরীক্ষায় পাস করেন। তিনি বর্তমানে ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ডে স্থায়ী ভাবে বসবাস করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD