রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
এসএনডিসি’র আয়োজনে বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত

এসএনডিসি’র আয়োজনে বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত

Sharing is caring!

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি’র আয়োজনে আজ বিকেল ৫টায় শহরের প্লানেট ওয়ার্ল্ড (শিশু পার্কে) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা এবং শিশুদের বিভিন্ন রাইডে চড়ানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত দাস, জেলা সমাজসেবা প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং এসএনডিসি’র উপদেষ্টা শাহজাদা হীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন। আজকে আমরা এমন একজন মানুষের জন্মদিবস পালন করছি যেই মানুষ না হলে আজকে আমরা এই স্বাধীন দেশে বসবাস করতে পারতাম না। কিন্তু আমরা কি অকৃতজ্ঞ জাতি তাকেই আমরা চিনতে পারলাম না। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য ভাবেন। তিনি সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছেন। সুবিধা বঞ্চিত শিশুরাও আমাদের দেশের সম্পদ। বঙ্গবন্ধু শিশুদের অনেক বেশি ভালোবাসতেন। যার কারণে তার জন্মদিনের পাশাপাশি সারাদেশে জাতীয় শিশু দিবস পালন করা হয়। আপনি যদি অন্যের শিশুকে ভালোবাসেন তাহলে আরেকজন আপনার শিশুকে ভালোবাসবে। তাই সুবিধা বঞ্চিত শিশুদের ভালোবাসুন। আমি এসএনডিসিকে ধন্যবাদ জানাই কারণ তারা এই শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে। আসুন আমরা সবাই যে যার অবস্থান থেকে এই শিশুদের পাশে দাঁড়াই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD