রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইয়াবার বিরুদ্ধে লড়ব: বদিকে পাশে রেখে স্ত্রী

ইয়াবার বিরুদ্ধে লড়ব: বদিকে পাশে রেখে স্ত্রী

সমাজকে ইয়াবামুক্ত করা আমার যুদ্ধ বদির স্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই ইয়াবার বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচিন শাহিন আক্তার। তিনি এই কথা বলার সময় তার স্বামী আবদুর রহমান বদি তার পাশেই ছিলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন শাহীনও। তার নির্বাচিত আসন থেকে বদি গত দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় এই নেতাকে বাদ দিয়ে শাহিনকে প্রার্থী করে আওয়ামী লীগ।

বদি পত্নী বলেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।’

ভোটে স্বামীর মতোই বাজিমাত করেছেন বদি পতœী। এক লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ১৮ ভোট।

২০০৮ সালে এই আসনে প্রথমবার জেতেন বদি। এরপর তাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা পাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাতেও তার নাম ছিল।

২০১৮ সালের মে মাসে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ আড়াইশরও বেশি মানুষের প্রাণহানির পর বদির বিষয়টি আবার সামনে আসে। তবে বদি সব সময় তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এসেছেন।

আর এই প্রেক্ষিতে বিতর্ক এড়াতে বদিকে মনোনয়ন না দিয়ে প্রার্থী করা হয় তার স্ত্রী শাহিনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD