রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নগরীতে নির্বাচনী পোষ্টার অপসারন শুরু

নগরীতে নির্বাচনী পোষ্টার অপসারন শুরু

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ৩০ ডিসেম্বর। নির্বাচন শেষ হওয়ার চারদিনের মাথায় নির্বাচনী ব্যানার-পোষ্টার অপসারন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। প্রথম দিনে নগরের সড়কের পোষ্টার অপসারন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন সমুত্র জানিয়েছে, জনগুরুত্বপূর্ণ সদর রোড সহ উত্তর ও দক্ষিণ জনপদের রাস্তায় টানানো বিপুল সংখ্যাক পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারন করেছে বিসিসি’র বিজ্ঞান বিভাগ। পোষ্টার –ব্যানার অপসারনের সময় উপ¯ি’ত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের বিজ্ঞাপন সহকারী মাহাবুব হোসেন বাদল। তিনি বলেণ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিটি রাস্তা, পাড়া-মহল্লায় সংসদ সদস্য প্রার্থীদের পোষ্টার ও ব্যানার লাগানো হয়। নির্বাচন শেষ হয়ে কয়েকদিন অতিবাহিত হলেও ওইসব পোষ্টার এবং ব্যানার অপসারনে সংশ্লিষ্টদের আগ্রহ দেখা যায়নি। এর ফলে নগরীর সৌন্দর্য পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যহত হ”িছলো। তাই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচনী পোষ্টার-ব্যানার সহ অবৈধভাবে টানানো বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী অপসারন শুরু করে বিসিসি’র বিজ্ঞাপন বিভাগ। তিনি আরো বলেন, প্রথম দিনেই নগরীর ব্যস্ততম সদর রোড, ভাটারখাল থেকে পোর্ট রোড, গীর্জা মহল্লা, চক বাজার, ফজলুল হক এভিনিউ, জিলা স্কুল মোড় থেকে আমতলার মোড় পর্যন্ত পোষ্টার ব্যানার অপসারন করা হয়। তিনি বলেন, বিসিসি’র বিজ্ঞাপন বিভাগের দুটি গ্রুপ সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পোষ্টার অপসারন কার্যক্রম পরিচালনা করছে। পুরো নগর নির্বাচনী পোষ্টার-ব্যানার মুক্ত করতে সর্বোচ্চ দু-তিন দিন সময় লাগবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD