শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ভোলায় জার্নালিস্ট ফোরামের মানববন্ধন।

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ভোলায় জার্নালিস্ট ফোরামের মানববন্ধন।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে ভোলা জার্নালিস্ট ফোরাম ও কর্মরত সাংবাদিকের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদে সাংবাদিকগণ তাদের বক্তব্যে জানান, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, এটাই স্বাভাবিক। একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। কিন্তু কতিপয় পদলেহনকারী সংবাদকর্মী, রাজনীতিবিদ ও কুচক্রিমহলের কারনে আজ সারাদেশের সাংবাদিরা দ্বিধাবিভক্ত।

আর এ সুযোগ গ্রহণ করে একটি মহল সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে, এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম কাজ। জাতির বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না। এসময় সংবাদকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত নোয়াখালীতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতার ও শাস্তির দাবী জানান। দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান এর সভাপতিত্বে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক ও জার্নালিস্ট ফোরাম ভোলার যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দ্বীপ কন্ঠের সম্পাদক ইউনুস শরীফ, জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি মো. শাহীন কাদের,জার্নালিস্ট ফোরাম আহবায়ক ইমরান ইমু সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হ্যাভেন, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক এম রহমান রুবেল, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হোসেন,বার্তা বাজার প্রতিনিধি অনিক আহমেদ।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ভোলা টাইমস এর ব্যবস্থাপনা সম্পাদক নাজমুল মিঠু, কালবেলার প্রতিনিধি মনিরুল ইসলাম, ভোলা ক্রাইম এর সম্পাদক মারুফ হাসান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এম আলম,ভোলার বাণীর নির্বাহী সম্পাদক জে আই সবুজ, ভোলার কথার সম্পাদক ইলিয়াস চৌধুরী, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ও ভোলা জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন, ভোলার বাণীর রিপোর্টার আজিজুল ইসলাম,হোসাইন মোঃ এরশাদ, আমাদের ভোলা ডটকম এর বার্তা সম্পাদক কাজী মহিবুউল্লাহ্, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার মাহে আলম, দৈনিক অধিকার প্রতিনিধি গোপাল চন্দ্র, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মেজবা উদ্দিন টুটুল, জনতার কন্ঠের নির্বাহী সম্পাদক,জামিল হোসেন, ভোলার বাণীর রিপোর্টার আরিফ হোসেন, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি কবির হোসেন,মোমিনুল ইসলাম ফাহাদ,জিহাদ হোসেনপ্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD