শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে পদক্ষেপ এনজিও নারী কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।

ভোলার বোরহানউদ্দিনে পদক্ষেপ এনজিও নারী কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।

Sharing is caring!

মাসুদ রানা প্রতিনিধি ভোলা। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পদক্ষেপ নামক এক এনজিও কর্মী আইরিন আক্তারের(২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার(১৫ ফেব্রুয়ারি) আজ সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের পদক্ষেপ এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বোরহানউদ্দিন থানা পুলিশ।

আইরিন আক্তার বরিশাল জেলার আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি পদক্ষেপ নামক একটি এনজিওর কর্মী ছিলেন। পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, রোববার রাতে আইরিন আক্তার কাজ শেষে দ্বিতীয় তলায় তার রুমে যান। সকালে তিনি অফিসে না আসায় অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন।

কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ।পরে বোরহানউদ্দিন থানা পুলিশে কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। বোরহানউদ্দিন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ বশির আলম জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আমরা মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD