বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ফসলি জমিতে নষ্ট করে খাল খননের অভিযোগ পাউবোর বিরুদ্ধে

ফসলি জমিতে নষ্ট করে খাল খননের অভিযোগ পাউবোর বিরুদ্ধে

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে সরকারি খাল কাটার নামে কৃষকের ফসলী জমি নষ্ট করার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রাম থেকে বড় অমখোলা গ্রাম পর্যন্ত খাল খনন প্রকল্পে ব্যক্তি মালিকানাধীন জমিতে পাউবো খাল খনন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগে জানা যায়, সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রামে ফসলী বিলে স্থানীয় ফারুক খানের মালিকানাধীন জমি কেটে খাল খননে তৎপর হয়ে উঠে পড়ে লেগেছে একটি মহল। ২০০৮ সালে রাখাইনদের বন্দোবস্তপ্রাপ্ত কৃষি খাস জমি থেকে উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ক্রয় সূত্রে মালিক হন তিনি। গত বছর পাউবো ওই জমিতে খাল কাটার একটি অনুমোদন করে। জমি মাপতে এলে খাল খনন করতে নিষেধ করলে তা না মানায় এ নিয়ে ফারুখ খান আদালতে মামলা করেন। এরপর এগারো বার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকা হলেও শেষপর্যন্ত শুনানি হয়নি।

এ বিষয়ে জমির মালিক ফারুক খান বলেন, আদালতের আইন অমান্য করে ঠিকাদার দুইটি ভেকু দিয়ে খাল কাটতে আসে। সকালে খাল কাটা শুরু করেলে ঠিকাদার সুমনকে ফোন দিলে সুমন ওই জমিতে যেতে নিষেধ করে এবং সেখানে গেলে চাঁদাবাজি মামলা দেয়া হবে বলে হুমকি দেয়। অপরদিকে ঠিকাদার সুমন বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো কথা তিনি জানেন না। পাউবো সূত্রে জানা যায়, উপকূলীয় উন্নয়ন সংস্থার আওতায় সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা থেকে কবিরাজ পাড়া গ্রামে ৭০০ মিটার খাল খনন করা হচ্ছে যার ব্যায় ধরা হয়েছে ১২ লাক্ষ টাকা।

কাজটি করছেন মিজানুর লিমিটেড ও নূর হোসেন লিমিটেড নামের ঠিকাদার প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত জমির মালিক ফারুক খান বলেন, আদালতের আইন অমান্য করে খাল খনন করায় থানায় অভিযোগ দিলে পুলিশ এসে কিছু সময়ের জন্য কাজ বন্ধ করে দিলেও পুলিশ যাওয়ার পরে আবার কাজ শুরু হয়। জেলার পাউবো নির্বাহী প্রকৌশলী মো. কায়সার জানান, ওই খাল খননের কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের ক্ষতিপূরণের জন্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। যদি মালিকানাধীন জমি হয় তাহলে তারা ক্ষতিপূরণ পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD