শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় ডাক্তার দেখিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের স্ত্রী হাসপাতাল।

ভোলায় ডাক্তার দেখিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের স্ত্রী হাসপাতাল।

Sharing is caring!

মাসুদ রানা বোরহানউদ্দিন প্রতিনিধিঃ মেহেদির রং না শুকাতেই ঘাতক নসিমন কেড়ে নিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার সোহাগ (২৫) নামক এক যুবকের প্রাণ। সদ্য বিবাহিত সোহাগ – সাথী দম্পতি শুক্রবার মোটরসাইকেল যোগে ঘুরে বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় মূলাইপত্তন এলাকায় দুর্ঘটনার শিকার হন। নিহত সোহাগ উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। প্রত্যক্ষদর্শী জাকির হোসেন ,কামাল হোসেন ও স্থানীয়রা জানান, শুক্রবার এ দম্পতি মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিনে ঘুরতে আসেন।

সন্ধ্যায় বোরহানউদ্দিনের একটি ফার্মেসি থেকে ঔষধ নিয়ে টবগী ইউনিয়নের নিজ বাড়িতে ফেরার পথে আবুল বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে সোহাগ মারা যায়। মারাত্মক আহত স্ত্রী সাথী বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে পৌঁছার আগেই সোহাগ মারা যায়। স্ত্রী সাথী মারাত্মক আহত হওয়ায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের শশুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মিলন ব্যাপারী জানান, তার মেয়ে সাথীর সাথে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সোহাগের মাত্র ৮ দিন আগে বিবাহ হয়। বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ বশির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD