বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বিএনপির জনরায়কে মেনে নেওয়া উচিত: ওবায়দুল কাদের

বিএনপির জনরায়কে মেনে নেওয়া উচিত: ওবায়দুল কাদের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতবার বিএনপি নির্বাচন বয়কট করেছিল। এবার তারা অংশ নিয়ে যারা ইলেকটেড হয়েছেন তারা শপথ নেবেন না, তাহলে এটা কী জনরায়কে অসম্মান করা হয় না। আমি মনে করি তাদের জনরায়কে মেনে নেওয়া উচিত।

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন তাদের উচিৎ সংসদে এসে জনগণের কথা বলা। তাদের উচিৎ জনগণের রায়কে শ্রদ্ধা জানানো। ওই সাতজন সংখ্যায় কম হলেও তাদের কণ্ঠস্বর তো অনেক বড়।

ওবায়দুল কাদের বলেন, সংসদের বিরোধী দলে গতবার যারা ছিল তারা তো আছেই। এ ছাড়া বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে আরো সাতজন আছেন। তাদের ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কি না তা তো জানা নেই। যা হবে ১০ জানুয়ারির মধ্যে জানা যাবে।

এবার মন্ত্রিসভার আকার বিষয়ে তিনি বলেন, সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। বাড়তেও পারে। প্রথমে একবারে বাড়বে সেটাও তো বলা যাচ্ছে না। কেবিনেটে তো প্রথম কিছু হওয়ার পর, পরে সম্প্রসারিত হয়। এখন প্রথম কীভাবে করবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি সেটা করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো। জোয়ার সবসময় থাকে না। আওয়ামী লীগের জোয়ার যে সবসময় থাকবে এমনটি ভাবার কারণ নেই। তবে আওয়ামী লীগে জোয়ার থাকবে, না ভাটা থাকবে তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD