শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভোলা জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ।

আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভোলা জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে বিভাগ ও জেলায় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদারকে দ্বীপ জেলা ভোলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। গতকাল বুধবার (৩ই ফেব্রুয়ারী) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দায়িত্বভারের এ তালিকা প্রকাশ করা হয়। এদিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদারকে ভোলা জেলার দায়িত্ব দেয়ায় দ্বীপ জেলা ভোলার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, আবুল কালাম আজাদ হাওলাদার এমন দায়িত্ব পেয়ে বলেন, সংগঠনের পরিচ্ছন্ন, সৎ, ত্যাগী, আদর্শবান নেতা-কর্মী এবং সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-কে আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, তিনি দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের কৃতি সন্তান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD