শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার প্রথম মাল্টিমিডিয়া ভোলাবানী,৫ম বর্ষপূর্তি ও গুণিজন সম্মাননা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ভোলার প্রথম মাল্টিমিডিয়া ভোলাবানী,৫ম বর্ষপূর্তি ও গুণিজন সম্মাননা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।ইলশে নদীর তীর ঘেঁষা দ্বীপজেলার প্রথম পূর্নাঙ্গ মাল্টিমিডিয়া অনলাইন পত্রিকা ভোলাবাণী ডট কমের ৫ম বছর পূর্তি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল নয়টায় জেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হবে গুণিজন সম্মাননা ও প্রতিনিধি সম্মেলন।

আলো ঝলমলে এ অনুষ্ঠানে জনাব মোঃ আবু তাহের (সাবেক সভাপতি, ভোলা প্রসক্লাব) এর সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট থেকে আসন অলংকিত করবেন প্রধান অতিথি জনাব প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, অধ্যক্ষ, ভোলা সরকারী কলেজ। আমন্ত্রিত অতিথির তালিকায় আরো রয়েছেন, গেস্ট অব অনার- জনাব আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ভোলা জেলা শাখা), বিশেষ অতিথি- জনাব রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ (অব.) সরকারী ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন, জনাব আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভোলা), জনাব আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন (সম্পাদক , দৈনিক আজকের ভোলা), জনাব মোঃ শরিফ উদ্দিন আহম্মদ (ব্যবস্থাপনা পরিচালক, এনসিওর ল্যান্ডমার্ক )। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে ৱ্যালি, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, স্বাগত বক্তব্য,অতিথিদের বক্তব্য , প্রধান অতিথির বক্তব্য , গুণিজন সম্মাননা প্রদান, সভাপতির বক্তব্য,ভোলাবাণীর প্রতিনিধি সম্মাননা।

ভোলাবানী ডট কমের ৫ম বছর পূর্তি উপলক্ষে গুণিজন সম্মাননা ও প্রতিনিধি সম্মেলন২০২১ এর নানা আয়োজনকে সফল করতে ভোলার সুধিজনের অংশগ্রহণ কামনা করেছেন ভোলাবাণী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD