শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ফেনীর দাগনভূঞা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।  নিহতরা মাদক কারবারি বলে দাবি করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত দুইজন হচ্ছেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল মাদক নিয়ে মাদক কারবারিদের একটি দল লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে। এমন গোপন খবরে সন্দেহজনক একটি কভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব সদস্যরা।

এসময় কা্ভার্ডভ্যানটি সিলোনিয়া এলাকায় পৌঁছানোর পর মাদক কারবারিরা গাড়ি থেকে নেমে র‌্যাব  সদস্যদের গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়।

বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মাদক কারবারি এনামুল ও আসাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজা  উদ্ধার করা হয়।

নিহত দুইজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD