শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় সাবেক বানিজ্য মন্ত্রীর সহধর্মিণীর রোগমুক্তি কামনায় বাস মালিক সমিতির দোয়া-মিলাদ অনুষ্ঠিত।

ভোলায় সাবেক বানিজ্য মন্ত্রীর সহধর্মিণীর রোগমুক্তি কামনায় বাস মালিক সমিতির দোয়া-মিলাদ অনুষ্ঠিত।

Sharing is caring!

এম এইচ ফাহাদ,-বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের মায়ের দ্রুতই আরোগ্য কামনা করে ভোলা জেলা বাস মালিক সমিতির দোয়া মুনাজাত অনুষ্টিত হয়েছে। বুধবার ২০ জানুয়ারী বিকালে বাদ আসর ভোলার মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এর মিলনায়তনে জেলা বাস মিনি বাস মালিক সমিতির আয়োজনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় বিশেষ দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ জহুরুল ইসলাম নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসমালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কামাল,জেলা প্রেসক্লাবের সাধারন সম্পদক অভিতাভ অপু,মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব,৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, উপজেলা আ’,লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর ৯ নং ওয়ার্ডের সম্বাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাইনুল ইসলাম নাছিম, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল,দৈনিক ভোলার বানীর রিপোটার এম জামিল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দরা। এসময় সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির মিসেস আনোয়ারা বেগম আনুর দ্রুত সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন ও সমাপ্ত করেন মাও:আলাউদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD