রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গাছ বোঝাই টমটম উল্টে ঘটনাস্থলেই নিহত পুত্র, আহত পিতা

গাছ বোঝাই টমটম উল্টে ঘটনাস্থলেই নিহত পুত্র, আহত পিতা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে গাছ বোঝাই টমটম উল্টে বাবুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশুর পিতা রুহুলআমিন। বুধবার দুপুরে মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুহুলআমিন ও তার পুত্র বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে টমটম (থ্রি হুইলার) যোগে মহিপুরে যাচ্ছিলেন। এসময় নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন এলাকায় পৌছলে টমটমটি উল্টে সড়কে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষনিক রুহুলআমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসীর দাবি বেশ কয়েক বছর ধরে সড়কের বেহাল দশায় এ দুর্ঘটনা ঘটেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনঅনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD