রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহন কারী ৩ কাউন্সিল প্রার্থীর মনোনয়ন বাতিল।

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহন কারী ৩ কাউন্সিল প্রার্থীর মনোনয়ন বাতিল।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দেশে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ( ১৪ ই) ফেব্রুয়ারি কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী দু’জন পুরুষ ও এক’জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও কলাপাড়া পৌর নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার।

গতকাল ১৯ শে জানুয়ারি পটুয়াখালী নির্বাচন অফিসে সকাল থেকেই প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তিন কাউন্সিল এর মনোনয়ন পত্র বাতিল করেন নির্বাচন অফিসার।

তারা হলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জুয়েল রানা, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম হাওলাদার,ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিগার সুলতানা মিলি।

এদের মধ্যে হলফ নামায় স্বাক্ষর না করার দায়ে নিগার সুলতানা মিলি ও অপর দুইজন ফৌজদারি মামলার আসামি হওয়ার পরও হলফনামায় তথ্য গোপন করার দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইয়ে মেয়র পদে ৪ জন কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ২৬ শে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD