সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
দেশের সব নদী দখলমুক্ত করবে সরকার

দেশের সব নদী দখলমুক্ত করবে সরকার

Sharing is caring!

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ নদী দখলকারীদের উচ্ছেদ অভিযান চলছে। পর্যায়ক্রমে দেশের সব নদী থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে।

শুধু রাজধানী নয়, সারা দেশের নদী দখলদারের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দখলদারদের স্বেচ্ছায় নদীর দখল ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল সার্কিট হাউজে নদী ব্যবস্থাপনার সম্ভব্যতা যাচাই বিষয়ক কর্মশলায় মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ নদী দখলকারীদের উচ্ছেদ অভিযান চলছে। পর্যায়ক্রমে দেশের সব নদী থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে।

সারা দেশে বিভিন্ন নদীতে ৬০ হাজার অবৈধ দখলদার রয়েছে। তাদের মধ্যে ২০ হাজার অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।’

নিজেদের সক্ষমতা বাড়াতে, নদী উচ্ছেদে বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বরিশাল বিভাগের ৩১টি নৌপথের নাব্যতা এবং অন্যান্য সুবিধা বাড়িয়ে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

কর্মশালায়  উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেনসহ আরও অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD