শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার দৌলতখানে ফারহান লঞ্চের ধাক্কায় পা হারালেন এক যাত্রী

ভোলার দৌলতখানে ফারহান লঞ্চের ধাক্কায় পা হারালেন এক যাত্রী

Sharing is caring!

এম এইচ ফাহাদঃ দৌলতখান-প্রতিনিধি ভোলার দৌলতখানে বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে এসে ঢাকাগামী ফারহান ৫ লঞ্চের ধাক্কায় কহিনুর (৪০) নামে যাত্রীর বাম পা দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। আহত কহিনুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুর মিয়ারহাট সংলগ্ন ফরাজী বাড়ির সালাউদ্দিনের স্ত্রী। শনিবার রাত সাড়ে আটটায় দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঘাট ইজারাদার শফিউল্লাহ জানান, কহিনুর সন্ধ্যায় বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য ঘাটে এসে টার্মিনালের উপর অবস্থান করে। চরফ্যাশন থেকে ছেড়ে আসা ফারহান-৫ লঞ্চ রাত সাড়ে আটটায় দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালে এসে ঘাট করে। এসময় লঞ্চে উঠতে গিয়ে কহিনুরের পা ফসকে টার্মিনালের উপর পড়লে লঞ্চ এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার বাম পা দ্বিখণ্ডিত হয়ে যায়। পড়ে যাত্রীরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার আসংখ্যজনক দেখে তাৎক্ষণিক বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করে। ফারহান-৫ লঞ্চের সুপারভাইজার নাজমুল জানান, কহিনুর তাড়াহুড়া করে লঞ্চে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যায়। এতে তার পায়ে চাপা লাগে। এরকম ঘটনা জানতে পেরেছি। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD