বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার আহ্বান বিএনপি নেতার

ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার আহ্বান বিএনপি নেতার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মেজর (অব.) মো. আখতার জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি আহ্বান জানিয়েছেন, বিএনপিকে টিকিয়ে রাখার স্বার্থে অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দেয়া হোক। ওই স্ট্যাটাসে তিনি ঐক্যফ্রন্ট নেতাদের কাছে সাতটি দাবিও তুলে ধরেন। মঙ্গলবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

তিনি লিখেন, আল্লাহর ওয়াস্তে এই অপকর্মটি করবেন না-জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের কাছে আমাদের বিনীত নিবেদন। আইন বা বিচার বিভাগও যে সরকারের শক্ত নিয়ন্ত্রণে তা যদি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা না বোঝেন তাহলে এও জাতির আরেকটি দুর্ভাগ্য।

যা হবার হয়ে গেছে। আপাতত তা পরিবর্তন করার বুদ্ধি বা ক্ষমতা কোনোটাই আমাদের নাই। এটি চরম বাস্তবতা। ভারত ও চীনসহ অনেক রাষ্ট্র প্রধানরা বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছেন। অন্যরাও ধানাইপানাই করে মেনে নেবেন। আপনারা অযথা বাগাড়ম্বর করে বিএনপির নেতাকর্মীদের জীবন দুর্বিসহ করে দিয়েন না। এমনিতেই দলের ১০০ ভাগ নেতাকর্মী জেল-জুলুমের শিকার। আর আপনাদের নেতাগিরি দেখাতে গিয়ে বিএনপির অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েন না।

তাই জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কাছে বিনিত দাবি:

১। বিনাবাক্যে ও শর্তে নির্বাচনের ফলাফল মেনে নিন।
২। অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দিন।
৩। সকল সিনিয়র নেতারা রাজনীতি থেকে অবসর নিন।
৪। আগামী ১ বছরের জন্য সকল প্রকার রাজনৈতিক তৎপরতা স্বেচ্ছায় বন্ধ করে দিন।
৫। নির্বাচন উত্তর সকল তৎপরতা স্থগিত করেন।
৬। এক বছর পরে নতুন করে রাজনৈতিক শক্তি সংগঠিত করার এবং পরবর্তী নির্বচনের জন্য নতুন যোগ্য নেতৃত্ব সৃষ্টির সুযোগ দিন।
৭। দেশে ইতিবাচক রাজনৈতিক ধারা সৃষ্টিতে সবাই সহযোগিতা করুন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আখতার জামান প্রায় আাড়াই লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদের কাছে হেরে যান। নির্বাচনে  নূর মোহাম্মদ পান তিন লাখ ৭৭৬ ভোট। আর আখতার জামান পান ৫৪ হাজার ৫০ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD