বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কুয়াকাটায় শীতার্তদের পাশে দাড়ালেন নবনির্বাচিত মেয়র আনোয়ার হাওলাদার!

কুয়াকাটায় শীতার্তদের পাশে দাড়ালেন নবনির্বাচিত মেয়র আনোয়ার হাওলাদার!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ শত প্রতিকুলতার মধ্যেও মেয়র নির্বাচিত হলেন কুয়াকাটায় নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার ইতিমধ্যে অসহায় হতদরিদ্র জনকল্যান মূলক কাজে শীতার্ত পৌরবাসীর মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণের কাজ শুরু করেছেন।

গত ৬ জানুয়ারি রোজবুধবার সকাল ১০ঘটিকা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তিনটি ওয়ার্ডে সাড়ে ১১’শ কম্বল ইতোমধ্যে বিতরণ কাজ সম্পন্ন করেছেন। পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মোল্লার সভাপতিত্বে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, আমি পৌরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে ভোট প্রার্থনা করেছিলাম। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি শপথ গ্রহণের পর কুয়াকাটাকে একটি মডেল পৌরসভায় বির্নিমাণে পুনরায় আপনাদের সহযোগিতা চাইছি।

এসময়  উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, নবনির্বাচিত কাউন্সিলর ফজলুল হক খান ও মনির শরীফ, আওয়ামীলীগ নেতা এম.এ বারী আজাদ, যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD