বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
গণপ্রোকৌশল দিবস ও আইডিইবির সুবর্ন জয়ন্তী উৎসব পালিত

গণপ্রোকৌশল দিবস ও আইডিইবির সুবর্ন জয়ন্তী উৎসব পালিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবির (ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স) ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ন জয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মহর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারন সম্পাদক শিক্ষক মো. নুরুল হক ও কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক নেছার উদ্দিন আহমেদ টিপু। এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সদস্য অমল মুখার্জি, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব আলী, সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ফরাজি মো.ইমরান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। তাই দেশের সকল তরুন সমাজকে কারগরি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD