সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত

করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা ভাইরাস মহামারির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে।

মহামারির কারণে সঠিক সময়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন করতে  না পারলেও আগামী বছরের ৫-৭ জানুয়ারি আয়োজন করতে প্রস্তুতি নিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে আমরা এখনও চিঠি পাইনি।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও বাড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় পরে সুবিধাজনক সময়ে হয়তো ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

করোনার কারণে ভার্চ্যুয়ালি তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর ডিসিদের সশরীরে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে ডিসিরা প্রতিবছর এ সম্মেলনের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সামনে বৈঠক করে কথা বলার সুযোগ পান। তারা নিজ নিজ জেলার উন্নয়ন প্রস্তাবনা এবং সমস্যা লিখিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করেন।

প্রতি বছর তিন দিনব্যাপী হলেও গত বছর থেকে ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব অংশ নেন। এ অধিবেশনগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

গত বছরই ডিসি সম্মেলনে প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD