রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। কেককাটা, আলোচনা সভা, রেলী ও পর্যটকদের মধ্যে মাস্ক বিতরননের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিষ্ঠাবার্ষিকী ।

রবিবার বেলা ১১.৩০ মিনিটে পর্যটনকেন্দ্র কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন।

বক্তব্য রাখেন ট্যুরস অপারেটর এশোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল কবির মুরাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দ্রুততম সময়ে সকল শ্রেনীর পাঠকের কাছে আস্থার জায়গাসহ জনপ্রিয়তা অর্জন করেছেএবং সত্যিকার অর্থে সংবাদ প্রকাশে দ্বায়িত্বশীলদের ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD