সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গৌরনদীতে শিক্ষকদের মানববন্ধন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গৌরনদীতে শিক্ষকদের মানববন্ধন।

Sharing is caring!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার সকালে বরিশালের গৌরনদীতে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ.এম ইলিয়াস, সহ-সভাপতি ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সদস্য মীর আব্দুল আহসান আজাদ। বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD