রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নৌকা বিরোধী প্রচারনার অভিযোগে আওয়ামী লীগ ১৩নেতা-কর্মী বহিস্কার।

নৌকা বিরোধী প্রচারনার অভিযোগে আওয়ামী লীগ ১৩নেতা-কর্মী বহিস্কার।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন:কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কুয়াকাটা পৌরসভা নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিরোধী  কর্মকান্ডের অভিযোগে কুয়াকাটা পৌর শাখা ও লতাচাপলী  ইউনিয়ন শাখার ১৩ আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ওই সকল নেতা কর্মী নৌকা মার্কার প্রার্থী আ: বারেক মোল্লা’র  বিরুদ্ধে এবং সদ্য জাতীয় পার্টি থেকে পদত্যাগী নেতা সতন্ত্র মোড়কে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আনোয়ার হাওলাদারের জগ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ায় দল তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের কারনে কুয়াকাটা ও লতাচাপলী  ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথক সভায় ওই ১৩ নেতা-কর্মীকে দল থেকে চুড়ান্ত বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ এর সদস্য আ: রব মাঝি, আ: হক মাঝি, মো: রমজান আলী বিশ্বাস, এম এ বারি আজাদ, মো: আবু হানিফ, মো: ছগির মোল্লা, মো: খোকন বিশ্বাস, মো: আলী হাওলাদার। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য আবু সাইদ ফকির, মো: সেকান্দার মাঝি, আ: মান্নান বেপারী এবং লতাচাপলী ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির ।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ: মোতালেব তালুকদার বলেন, কুয়াকাটা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং দলীয় শৃংখলা ভঙ্গের জন্য কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের ১৩ নেতা-কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD