রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে সামগ্রিক সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে  সুষ্ঠু ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যেকে সামনে রেখে  আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১৮ ডিসেম্বর রোজ শুক্রবার প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন মিয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

এসময় অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিবাসী কর্মীদের কল্যাণ ও স্বার্থসংরক্ষণ,  বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এ অনুষ্ঠানে।

জানাযায়, অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অভিবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও পটুয়াখালী জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজন অভিবাসীকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD