রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শিশুসহ আহত-২৫।

কুয়াকাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শিশুসহ আহত-২৫।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নেতৃত্বে প্রচার অভিযান পরিচালনা নিয়ে নৌকা প্রার্থীর সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডায়  সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় উভয় পক্ষের শিশুসহ ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে অদ্য ১৭ ডিসেম্বর রোজ বৃহস্পতিবের সকাল সাড়ে ১০ ঘটিকার সময়  কুয়াকাটা পৌরসহরের মেলাপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা  ঘটে।

নৌকা প্রার্থীর ১১ সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থীর ১৪ সমর্থক আহত হয়েছে বলে দুই প্রার্থীরা দাবি করেছেন।

আহতদের সকলকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাযায়।
আহতদের মধ্যে নৌকা সমর্থক মো. রফিকুল ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. রাসেলকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এঘটনায় নির্বাচনী এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের দাবি।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সুত্রে জানাযায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার অর্ধশতাধিক কর্মী ও সমর্থকরা নির্বাচনী বিধি লঙ্গন করে বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচার প্রচারনা চালায় ।

এসময় স্থানীয় নৌকা প্রতীকের সমর্থকরা এতে বাধা প্রদান করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর আনোয়ার হাওলাদার নিজে ঘটনাস্থলে এসে সংঘর্ষের নেতৃত্বদেয় বলে জানাযায়।

এদিকে কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় যারাই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে সকলকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের অবস্থাগুরুতর তাদের কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ প্রতীক)  আনোয়ার হাওলাদার এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি  বলেন, আজ বিকালে ০৪ নং ওয়ার্ডের উঠান বৈঠকের প্রস্তুতির জন্য আমার সমর্থকরা ওই এলাকায় প্রস্তুতিমূলক কাজ করতে গেলে স্থানীয় নৌকার কর্মী ও সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়।

এখবর শুনে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও লাঞ্চিত করে। এবিষয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আঃ বারেক মোল্লা ঘটনার বরাত দিয়ে বলেন, নির্বাচনী বিধিতে বেলা দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার প্রচারণার আইন থাকলেও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার নির্বাচনী বিধি লঙ্গন করে বৃহস্পতিবার সকালে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণায় নেমেছিলো।
এসময় তার স্থানীয় সমর্থকদের সাথে কথা কাটাকাটির সময় স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে এবং তার নির্দেশে হামলা করা হয়েছে। এক পর্যায়ে সে নিজেও নৌকার সমর্থকদের মারধর করেছে এমনটাই জানান  তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD