শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি পাবে: ফখরুল

আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি পাবে: ফখরুল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট গণতন্ত্রের মুক্তি, দেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফ প্রতিষ্ঠার। এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছে। এবারের ভোট নির্ধারণ করবে দেশে একদলীয় শাসন থাকবে নাকি পরিবর্তন ঘটবে?

আজ বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জুলুমবাজ ও নির্যাতনকারী। এরই ধারাবাহিকতায় বিনা অপরাধে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। আর এই জুলুমবাজ সরকারের পরিবর্তন ঘটাতে হবে। 

নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর ভোটের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের মুক্তি হবে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেদিন দলে দলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট দিতে হবে। ভোট গণনা শেষে তবেই বাড়ি ফিরতে হবে।

তিনি বলেন, সরকার নির্বাচন বানচালে সবধরনের চেষ্টা এবং মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করছে। এই সরকার আপনাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে মারতে চায়।

তিনি আরো বলেন, সারাদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা তারা আওয়ামী লীগকে সরাতে চায়, পরিবর্তন চায়। এ জন্য সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে। অত্যাচার নির্যাতন যতই হোক আমরা নির্বাচনে শেষ দিন পর্যন্ত লড়ে যাব।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া ২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না।

এ ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া ৬ (সদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD