রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে জেলা প্রসাশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

পটুয়াখালীতে জেলা প্রসাশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই স্লোগান শীর্ষক প্রতীকী র‍্যালি পরিবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১২ ডিসেম্বর রোজ শনিবার বেলা ১১.০০ ঘটিকার সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে প্রতীকী র‍্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব রােখসানা পারভীন, পুলিশ সুপার জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব, জামাল হোসেন, সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ পটুয়াখালী জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ হারুন আর রশিদ, জেলা নাজির জনাব মোঃ রেজাউল করিম, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, পটুয়াখালী  সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের প্রতিনিধি জনাব সেলিনা হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হারুন অর রশিদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব এ.কে.এম এনামুল করিম, সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জামাল হোসেন, পুলিশ সুপার জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব রােখসানা পারভীন এবং জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

প্রতিবাদ সভায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে  সকলে জাতির পিতার সম্মান সমুন্নত রাখার শপথ গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD