শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার চরফ্যাশনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ।

ভোলার চরফ্যাশনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে শহরে দলীয় কার্যালয় থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন মিয়া,সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এস.এম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহামদ উল্লাহ,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির ।বক্তব্যে অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, জাতির পিতার ভাস্কর্যে আঘাত করে অশুভ শক্তি আমাদের অস্তিত্বে আঘাত করেছে, আমাদের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পির সাজানো চরফ্যাশনে পিতা মুজিবের শত্রুর কোন স্থান নাই। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD