সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৩

টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স:কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে মাছ ধরার একটি ট্রলার থেকে সাড়ে চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।

এর আগে ভোরে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি। তবে আটক মিয়ানমারের তিন নাগরিকের নাম জানা সম্ভব হয়নি।

আমিরুল জানান, সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের দিকে আসছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ডের টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল সাগরে অভিযান চালায়। এক পর্যায়ে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণ সাগরে মিয়ানমারের দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেয়। এতে ট্রলারে থাকা লোকজন দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পেছন থেকে তাদের ধাওয়া করে পাচারকারীসহ বোটটি ধরা হয়। পরে ওই ট্রলার থেকে চার লাখ ৫০ হাজার ইয়াবা ও মিয়ানমারের নগদ নয় লাখ ৫১ হাজার কিয়াট উদ্ধার করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কোস্টগার্ডের এ স্টেশন ইনচার্জ বলেন, আটকরা মিয়ানমারের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে সাগর পথে ইয়াবা পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD