বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
‘তোমায় গান শোনাবো’তে ভাওয়াইয়া রাজা

‘তোমায় গান শোনাবো’তে ভাওয়াইয়া রাজা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অনুষ্ঠানে অতিথি হয়ে যাচ্ছেন জনপ্রিয় ভাওয়াইয়া সংগীতশিল্পী শফিউল আলম রাজা। তিনি শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’, ‘ভাওয়াইয়া রাজকুমার’ ও ‘ভাওয়াইয়ার ফেরিওয়ালা’ নামে পরিচিত।

শফিউল আলম রাজা জানান, লোকসংগীতের অন্যতম ধারা ভাওয়াইয়া গান হচ্ছে ভাবের গান। তাছাড়া এই গানে বিরহ-ভাবটা একটু বেশিই থাকে। বিরহের এই গান যে কারো মনকে উদাস করবেই। অনুষ্ঠানে চটকা, দরিয়া, দীঘলনাশা, ক্ষীরলসহ ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করব। আর অনুষ্ঠানটির ধরণও বেশ ভালোলাগার মতো। একেবারেই বৈঠকী পরিবেশ-যা দেখে মনেও ভালো লাগার আবেশ তৈরি হয়।

মাছরাঙা টিভি থেকে জানানো হয়, ২৭ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে। চলবে রাত ১টা পর্যন্ত। অনুষ্ঠান প্রযোজনায় রয়েছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। উপস্থাপনায় থাকছেন-সংগীত শিল্পী সুজিত মোস্তাফা।

এদিকে, আব্বাস উদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভির ‘দীপ্ত প্রভাতী’ অনুষ্ঠানেও সরাসরি গাইবেন সফিউল আলম রাজা। ২৯ ডিসেম্বর, শনিবার সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত একঘণ্টার এই আয়োজনে ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করবেন তিনি। অনুষ্ঠান প্রযোজনায় থাকছেন গৌরব সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD