রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিজ্ঞান ক্লাবের আহবায়ক মো.সবুর খাঁন, সদস্য সচিব মো.সাইফুল ইসলাম, উপজেলা স্কাউটস সম্পাদক মো.নুরুল হক প্রমুখ। এছাড়াও কলাপাড়া উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় ২০২০/২০২১ অর্থবছরের ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৬টি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে ২৮ নভেম্বর প্রতিষ্ঠান ভিক্তিক প্রজেক্ট উপস্থাপন করে ২৯ এবং ৩০ নভেম্বর উপজেলা পর্যায়ে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবন প্রদর্শনীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD