সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
অর্থ আত্মসাতের অভিযোগে পিআইও বরখাস্ত।

অর্থ আত্মসাতের অভিযোগে পিআইও বরখাস্ত।

Sharing is caring!

অনলাইন ডেক্স:নড়াইলের লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিম অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্ত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ আদেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও রোসলিনা পারভীন জানান, দুর্নীতি প্রমাণিত হওয়ায় তিনি বরখাস্ত হয়েছেন। বরখাস্ত আদেশটি বিকেলে পেয়েছি। তিনি ঠিকমত অফিস করেন না। তার অসহযোগিতার কারণে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ পিছিয়ে যাচ্ছে। তার আচার-আচারণও ভালো নয়।

তিনি আরো জানান, গত অর্থ বছরে সেতু নির্মাণ খাতের ১৬টি প্রকল্পের সিডিউল বিক্রির সংখ্যা কম দেখিয়ে তিনি ৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া অসদাচারণের কারণে তাঁকে বরখাস্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, সিডিউল বিক্রির টাকা আত্মসাতের বিষয়ে পিআইওর বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অভিযোগ হয়। অধিদপ্তর জেলা প্রশাসককে এটি তদন্ত করতে নির্দেশ দেয়। এরপর জেলা প্রশাসক তদন্ত করে অধিদপ্তরে প্রতিবেদন দেন।

এ ব্যাপারে পিআইও এস এম এ করিম পূর্বপশ্চিমকে বলেন, ‘আমি ওই টাকা সরকারি খাতে জমা দিয়ে দিয়েছি। জেলা প্রশাসক তদন্ত না করেই তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD