মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কোটালীপাড়ায় নৌকায় ভোট চাইলেন ডিপজল

কোটালীপাড়ায় নৌকায় ভোট চাইলেন ডিপজল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: গোপালগঞ্জের ৩ আসনের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চাইলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনার পক্ষে গণসংযোগ শেষে সন্ধ্যায় কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদেন।

কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা তাইজুল ইসলাম, চিত্র নায়িকা আঁচল বক্তব্য রাখেন।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, গোপালগঞ্জ ৩ আসন থেকে আপনারা শতভাগ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তাই আমাদের সকলের নৌকায় ভোট দেওয়া উচিৎ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD